ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

বিশ্বকাপ ব্যর্থতার পর ২৮০ কোটি টাকার সুপারইয়ট কিনলেন নেইমার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

জাতীয় দল থেকে অবসরের ঘোষণার পর অবকাশযাপনে সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর এই বিরতির মধ্যেই প্রায় ২৮০ কোটি টাকা ব্যয়ে কিনেছেন একটি বিলাসবহুল সুপারইয়ট।

‘এনেজোটা’ নামের এই ইয়টটির মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। নেইমারের আদ্যক্ষর ‘এনজে’ থেকেই রাখা হয়েছে এর নাম। বর্তমানে এটি ব্রাজিলের জনপ্রিয় পর্যটন এলাকা আংরা দোস রেইস-এ নোঙর করা রয়েছে, যেখানে পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে পছন্দ করেন নেইমার।

৪৬ মিটার দীর্ঘ এই সুপারইয়টে রয়েছে প্রায় ৮০০ বর্গমিটার ব্যবহারযোগ্য জায়গা, ছয়টি বিলাসবহুল স্যুট, একাধিক লাউঞ্জ, আধুনিক সুযোগ-সুবিধা এবং উপরের ডেকে একটি হেলিপ্যাড। চারটি শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ কিলোমিটার গতিতে চলতে পারে এটি।

এই কেনাকাটার মধ্য দিয়ে বিলাসবহুল সুপারইয়টের মালিক ফুটবল তারকাদের তালিকায় যোগ দিলেন নেইমার। যেখানে আগে থেকেই রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোডেভিড বেকহাম। ব্যক্তিগত জেট, সুপারকার ও বিলাসবহুল বাড়ির পর এবার তার সংগ্রহে যুক্ত হলো এই অত্যাধুনিক সুপারইয়ট।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

বিশ্বকাপ ব্যর্থতার পর ২৮০ কোটি টাকার সুপারইয়ট কিনলেন নেইমার

আপডেট সময় ০২:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬