ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধ, বাস্তুচ্যুতি আর বাবাকে হারিয়েও ফিলিস্তিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা গাজার সাবা প্রতিবেশী দেশে চলবে ভারতীয় মুদ্রা ২০০ ও ৫০০ রুপির নোট অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল জাতীয় জরুরি সতর্কবার্তা, ঘটনা কি? বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর পরিকল্পনা ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, দায় ইসরাইলের: ম্যাসি এবার ইসরায়েলকে সতর্ক করল আরব আমিরাত ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের পাঁচ দেশে পাঠানোর পরিকল্পনা জামায়াত আমিরের বক্তব্য মিথ্যাচার, বিএনপি ফ্যাসিবাদ নয়: মির্জা ফখরুল

শ্রমবাজার চালুর বিষয়ে আলোচনা করতে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

এবার মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা এগিয়ে নিতে তৃতীয়বারের মতো দেশটিতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সফরে তার সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। এছাড়া এই সফরে মন্ত্রী ও উপদেষ্টাসহ মোট চারজনের অংশ নেওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সোমবার (২৭ তারিখ) রাত ৯টায় তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদও মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন বলে আরেকটি সূত্র জানিয়েছে। সূত্র জানায়, মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা ৩০ তারিখ হওয়ার কথা ছিলো। কিন্তু তা এগিয়ে ২৭ তারিখে এগিয়ে আনা হয়েছে।

যদিও এ সফর সম্পর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্র সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ, বাস্তুচ্যুতি আর বাবাকে হারিয়েও ফিলিস্তিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা গাজার সাবা

শ্রমবাজার চালুর বিষয়ে আলোচনা করতে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট সময় ১১:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬