ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী খামেনির হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের শেষ ষোলোতে আর্জেন্টিনা-কেপ ভার্দে, জিতবে কারা – জানাল সুপারকম্পিউটার সুযোগ পেলেই ধাপে ধাপে কমবে জ্বালানির দাম আরাগচি ও গালিবাফকে হ*ত্যার শঙ্কা, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র খামেনির জানাজায় অনুপস্থিত সৌদি আরব ৮ সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী ঠিক করেছে জামায়াত আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট দলের নাম জানালেন স্কালোনি অস্ট্রেলিয়া সিরিজে কোচের দায়িত্বে মাহমুদউল্লাহ–ইমরুল গণমাধ্যম যত শক্তিশালী, গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল

দেশের জন্য বড় দুঃসংবাদ দিল এফএফডব্লিউসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র—এফএফডব্লিউসি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীন এ সংস্থার নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান বলেন, জলবায়ুগত কারণে প্রতিবছরই জুলাই ও আগস্ট মাসে দেশের প্রধান নদ-নদীর অববাহিকায় বন্যার ঝুঁকি থাকে। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে এ সময়ে নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে।

তিনি আরও জানান, চলতি বছরও ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় একই ধরনের ঝুঁকি রয়েছে।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমের এই মধ্যবর্তী সময়েই দেশে বড় ধরনের বন্যার ঘটনা ঘটে। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় দেশের প্রায় ৬০ শতাংশ এলাকা প্লাবিত হয়। এরপর ১৯৯৮ সালের দীর্ঘস্থায়ী বন্যায় কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত হন।

বিশেষজ্ঞদের মতে, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকায় একই সময়ে উচ্চ প্রবাহ দেখা দিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। ২০০৪, ২০২২ ও ২০২৪ সালের বন্যার ঘটনাগুলোও সেই ঝুঁকির দিকেই ইঙ্গিত করে।

এফএফডব্লিউসি জানায়, বর্তমানে সংস্থাটি অভ্যন্তরীণ নদ-নদীর জন্য ১০ থেকে ১৫ দিন আগেই বন্যার পূর্বাভাস দিতে সক্ষম। উপকূলীয় অঞ্চলের ক্ষেত্রে তিন দিন আগে পূর্বাভাস দেওয়া সম্ভব।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি জানায়, ব্রহ্মপুত্র নদ অববাহিকার নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেলেও আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে। অন্যদিকে মেঘনা অববাহিকায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলে উপকূলীয় অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৭ জুলাইয়ের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে, ফলে নিম্নাঞ্চলে আংশিক প্লাবনের আশঙ্কা রয়েছে।

গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিনে বাড়লেও তা বিপৎসীমার নিচেই থাকবে বলে জানানো হয়েছে। একই সময়ে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

বর্তমানে তিস্তা, কুশিয়ারা ও সোমেশ্বরীসহ কয়েকটি নদীর পানি বিভিন্ন পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে এফএফডব্লিউসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী

দেশের জন্য বড় দুঃসংবাদ দিল এফএফডব্লিউসি

আপডেট সময় ০৩:১৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬